গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়, সুনামগঞ্জ
(গোপনীয় শাখা)
মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ কর্তৃক, আগষ্ট, 2020 মাসে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নস্থ গ্রাম আদালত পরিদর্শন বিবরনী:
অদ্য 24/08/2020 খ্রিঃ তারিখে সুনামগঞ্জ জেলার উপজেলা বিশ্বম্ভপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়স্থ গ্রাম আদালত পরিদর্শন করি। পরিদর্শকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব, সমীর বিশ্বাস, গ্রাম আদালতের চেয়ারম্যান জনাব, মোঃ হজরত আলী ও গ্রাম আদালত সহকারী ( বেঞ্চ সহকারী) জনাব, নাজমা আক্তার উপস্থিত ছিলেন।
১. পরিদর্শন রেজিস্ট্রার:
নির্ধারিত ফরম সরবরাহ না থাকায় রেজিস্ট্রারে নির্ধারিত ফরমের নমুনা মোতাবে রেজিস্ট্রারটি প্রত্যয়ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। এ গ্রাম আদালত সর্বশেষ গত 11/03/2020 খ্রিঃ তারিখ হতে খন্দকার রবিউল আউয়াল নাসিম পরিদর্শন করেন। পরিদর্শন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে বর্ণিত নিদের্শনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করার জন্য গ্রাম আদালত সহকারী ( বেঞ্চ সহকারী) কে বলা হয়।
2. মামলা রেজিস্ট্রার:
নির্ধারিত ফরম-২। মামলা রেজিস্ট্রারটি প্রত্যয়ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। দায়েরকৃত মামলার সংখ্যা 2018 হতে অদ্য পযর্ন্ত 219 টি । রেজিস্ট্রারে দৃষ্টে দেখা যায় যে, আপোষে নিষ্পত্তি 192 টি, প্রাক-বিচার/শুনানী নিষ্পত্তি 25 টি, ও বিজ্ঞ আদালতে কোন মামলা প্রেরণ করা হয় নি। রেজিস্ট্রারে মামলার কাযর্ক্রম নিয়মিতভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। এ আদালতে অবশিষ্ট 02 টি মামলা শুনানীসহ বিভিন্ন পর্যায়ের জন্য ধার্য রয়েছে আগামী 25/08/2020 খ্রিঃ ।
3. পত্র প্রদান রেজিস্ট্রার:
নির্ধারিত ফরম-16। পত্র প্রদান রেজিস্ট্রারটি প্রত্যয়ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। রেজিস্ট্রার পরীক্ষান্তে দেখা যায় জানুয়ারী, 2018 খ্রিঃ হতে অদ্য তারিখ পর্যন্ত এ গ্রাম আদালত হতে 71 টি পত্র বিভিন্ন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। সর্ব শেষ গ্রাম আদালতের মামলা নং-26/20 বারাবরে প্রেরণ করা হয়েছে মর্মে জানা যায়।
4. ফিস বা জরিমানা রেজিস্ট্রার:
নির্ধারিত ফরম- 15। ফিস বা জরিমানা রেজিস্ট্রারটি প্রত্যয়ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। রেজিস্ট্রার পরীক্ষান্তে দেখা যায় 2018 খ্রিঃ হতে অদ্য পর্যন্ত 2,280/- (দুই হাজার দুই শত আশি টাকা) মামলার ফি বাবদ আদায় রকা হয়েছে। আদায়কৃত ফিস আ জরিমানা ইউনিয়ন পরিষদের নির্ধারিত 10 নং হিসেব খাতে সোনালী ব্যাংক শাখায় জমা প্রদান করা হয়েছে।
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
-02-
5. ক্ষতিপূরন অর্থ লেনদেন আদায় রেজিস্ট্রার:
নির্ধারিত ফরম-13। ক্ষতিপূরন অর্থ লেনদেন রেজিস্ট্রারটি প্রত্যয়ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। রেজিস্ট্রার পরীক্ষান্তে দেখা যায় 2018 খ্রি: তারিখ হতে অদ্য পর্যন্ত =8,78,700/- ( আট লক্ষ আঠাত্তর হাজার সাতশত টাকা) ক্ষতিপূরন আদায় হয়েছে। আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ মামলার বাদীকে হস্তান্তর করা হয়েছ।
6. ডিক্রী এবং আদেশ রেজিস্ট্রার রেজিস্ট্রার:
নির্ধারিত ফরম-12। ডিক্রী এবং আদেশ রেজিস্ট্রারটি প্রত্যয়ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। রেজিস্ট্রার পরীক্ষান্তে দেখা যায় নিষ্পত্তিকৃত মামলার ডিক্রী এবং আদেশ যথাযথ নিয়মে লিপিবদ্ধ করা হয়।
7. স্টক বুক রেজিস্ট্রার:
স্টক বুক রেজিস্ট্রারটি পরীক্ষা করা হলো। স্টক বুক রেজিস্ট্রারটি প্রত্যয়ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। রেজিস্ট্রার পরীক্ষান্তে 2018 সাল হতে অদ্য পর্যন্ত অত্র রেজিস্ট্রারে বিভিন্ন ফরমেট স্টক হিসেবে পাওয়া যায়।
8. গ্রাম আদালতের মামলার নথি পর্যালোচনা :
গ্রাম আদলেতের মামলা নং- 57/2018 এর নথি পর্যালোচনা করা হয়। মামলার আদেশনামা যথাযথ ভাবে লিপিবদ্ধ রয়েছে।
9. মামলার কেস রেকর্ড পর্যালোচনা :
(ক) মামলা নং- 57/2018 :
মুসলিম মিয়া, পিতা- মৃত আব্দুল ছোবান, সাং- বেতাগগড়া, ইউনিয়ন: ধনপুর, উপজেলা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ।
বানাম
ছাত্তার মিয়া, পিতা- সুরুজ আলী, সাং- সাত্তারকোনা,ইউনিয়ন: ধনপুর, উপজেলা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ।
ধারা: গ্রাম আদালত আইন 2006
মামলার নথি পরীক্ষান্তে দেখা যায় মামার আবেদনকারী মুসালম মিয়া, গত 05/08/2018 ইং তারিখে 03 নং ধনপুর ইউনিয়স্থ গ্রাম আদালতে হজির হয়ে প্রতিবাদী ছাত্তার মিয়া এর বিরোদ্ধে জমি বন্ধকীয় জমি চাষাবাদ করতে বাধা নিষেদ দেওয়া সংক্রান্ত বিষয় অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিবরণে আবেদনকারী প্রতিবাদীর কাছ থেকে জমি বন্ধক রাখেনে ঐ জমিতে আবেদনকরী চাষ করতে গেলে বাধা নিষেদ করেছে বিধায় বন্ধকীয় জমির =30,000/- ফেরত চাই। বিরোধীয় বিষয়টি গ্রাম আদালত আইন 2006 (সংশোধনী 2013) এর এখতিয়ারভূক্ত।আবেদনের সাথে ফিস প্রদানের রশিদ সংযোক্তক্রমে গ্রাম আদালত গঠনের লক্ষে আবেদনটি দাখিল করা হয়। বিজ্ঞ গ্রাম আদালতের চেয়ারম্যান অভিযোগের বিবরণ ১নং ফরমে মামলার রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা আদেশ প্রদান করেন এবং 07/08/2018 ইং তারিখ নির্ধাণ করে আবেদনকারী ও প্রতিবাদী উপস্থিতির
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
-03-
তারিখ ধার্য এবং প্রতিবাদীকে ধার্যকৃত তারিখে অত্র গ্রাম আদালতে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করার আদেশ প্রদান করেন। ধার্যকৃত তারিখে আবেদনকারী ও প্রতিবাদী হাজির মামলার হাজিরা (ফরম-10)স্বাক্ষর গ্রহন করা হয়। 07/08/2018 ইং তার্রিখে প্রতিবাদী আবেদনকারীর দাবী নেয়নি বিধায় উভয় পক্ষকে বিজ্ঞ গ্রাম আদালতের চেয়ারম্যান আবেদনকারী ও প্রতিবাদীকে নিজি নিজ পক্ষগণের সদস্য মনোনয়ন করে তাদের নাম লিখিত ভাবে এ আদালতে পেশ করার জন্য আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী 14/08/2018 ইং তারিখ ধার্য করেন। ধার্য তারিখে আবেদনকারী ও প্রতিবাদী আদালতে হাজির হয়ে উভয় পক্ষের সদস্য হিসেবে প্রতিনিদিত্ব করার জন্য ইউপি নদন্য ও স্থানীয় ব্যাক্তিদের নাম দাখির করেন। আবেদনকারীর পক্ষে ০২ জন (১) মোঃ ইউনোছ আলী (২) মতিউর রহমান এবং প্রতিবাদীর পক্ষে পক্ষে ০২ জন (১) হাছেন আলী(২) জালাল উদ্দিন । বিজ্ঞ গ্রাম আদালত চেয়ারম্যান আবোলকনক্রমে উভয় পক্ষের উল্লেখিত 4 জন সদস্য এবং ইউপি চেয়ারম্যান সম্বনয়ে গ্রাম আদালত গঠন করেন এবং 14/08/2018 ইং তারিখ মামলার শুনানীর দিন ধার্য করেন। ধার্য তারিখে আবেদনকারীর ও প্রতিবাদীর শপত গ্রহন পূর্বক আলাদা আলাদা কাগজে গ্রহন করা হয়। প্রাক বিচারে নিষ্পত্তির জন্য আদালতের সদস্যগণ প্রস্থাব দিলে পক্ষগন সম্মত না হওয়ায় ,বিজ্ঞ গ্রাম আদালতের চেয়ারম্যান আদালতের সদস্যগণের সাথে আলোচনা পর্যালোচনা, বিচার বিশ্লেষণ করে ৫:০ ভোটে আদেশ প্রদান করেন যে, প্রতিবাদী ছাত্তার মিয়া আবেদনকারীর বন্দকীয় জমির ৩০,০০০/- ( ত্রিশ হাজার টাকা) 19/08/2018 ইং তারিখে ফেরত দিতে আদেশ প্রদান করেন। আদেশটি মামলার ডিক্রী এবং আদেশে রেজিস্ট্রারে (ফরম-12) ও এবংমামলার ক্ষতিপূরন আদায় রেজিস্ট্রার (ফরম-13) এ অন্তরভূক্ত করে নথি প্রস্থুত করে সংরক্ষণের ব্যবস্থার গ্রহণের জন্য আদেশ প্রদান করেন । প্রতিবাদী রায় মেনে সন্তুষ্ট হয়ে 30,000/- (ত্রিশ হাজার টাকা) গ্রাম আদালতের চেয়ারম্যানের নিকট জমা দেন এবং মামলার ক্ষতিপূরন আদায় রেজিস্ট্রারে স্বাক্ষর করেন। ঐ টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হয় এবং তাহার স্বাক্ষর গ্রহন করা হয়।
(খ) মামলা নং- 39/2019 :
মোঃ আব্দুল হান্নান, পিতা- আজম আল, সাং- মধ্যনগর রির্জাব, ইউনিয়ন: ধনপুর, উপজেলা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ।
বানাম
মোঃ রুপালী, পিতা- আজম আলী, সাং- মধ্যনগর রির্জাব, ইউনিয়ন, ধনপুর, উপজেলা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ।
ধারা: গ্রাম আদালত আইন 2006
মামলার নথি পরীক্ষান্তে দেখা যায় মামার আবেদনকারী আব্দুল হান্নান, গত 18/08/2019 ইং তারিখে 03 নং ধনপুর ইউনিয়স্থ গ্রাম আদালতে হজির হয়ে প্রতিবাদী মোঃ রুপালী এর বিরোদ্ধে আাবেদনকারীর ক্রয়কৃত 11শতাংশ জমিতে চাষাবাদ করতে বাধা নিষেদ দেওয়ায় অভিযোগ করে একটি আবেদন পত্র দাখিল করেন। অভিযোগের বিবরণে প্রতিবাদী আবেদনকারীর 11শতাংশ জমিতে চাষ করতে বাধা নিষেদ করে দখল দেয়না
অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
-04-
বিধায় আবেদনকারীর 11শতাংশ জমির দখল ফেরত চাই। বিরোধীয় বিষয়টি গ্রাম আদালত আইন 2006 (সংশোধনী 2013) এর এখতিয়ারভূক্ত। আবেদনের সাথে ফিস প্রদানের রশিদ সংযোক্তক্রমে গ্রাম আদালত গঠনের লক্ষে আবেদনটি দাখিল করা হয়। বিজ্ঞ গ্রাম আদালতের চেয়ারম্যান অভিযোগের বিবরণ ১নং ফরমে মামলার রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা আদেশ প্রদান করেন এবং 23/08/2019 ইং তারিখ সকাল 10:00 ঘটিকার সময় নির্ধাণ করে আবেদনকারী ও প্রতিবাদী উপস্থিতির তারিখ ধার্য এবং প্রতিবাদীকে ধার্যকৃত তারিখে অত্র গ্রাম আদালতে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করার আদেশ প্রদান করেন। ধার্যকৃত তারিখে আবেদনকারী ও প্রতিবাদী হাজির । মামলার পক্ষগণের হাজিরা গ্রহন করা হয় (ফরম-10)। আবেদনকারী ও প্রতিবাদী বিরোধীয় বিষয়টি আপোষে নিষ্পত্তির জন্য মত প্রকাশ করেন এবং প্রতিবাদী আবেদনকারীর জমিতে আর বাধা দিবেনা বলে অঙ্গিকার করেন। বিজ্ঞ গ্রাম আদালতের চেয়ারম্যান বিরোধীয় বিষয়টি আপোষে মাধ্যমে নিষ্পত্তি হওয়ার জন্য মত প্রকাশ করায় আপোষনামায় (ফরম-9) উভয় পক্ষের স্বাক্ষর ,উপস্থিত স্বাক্ষীগণের স্বাক্ষর গ্রহনক্রমে গ্রাম আদালত বিধি 31 অনুযায়ী দাবী স্বীকার প্রকৃয়ায় আপোষে মামালাটি নিষ্পত্তি করেন। সেই সাথে গ্রাম আদালত গঠন না করেই মামলাটি নিষ্পত্তি করেন। আদেশটি মামলা রেজিস্ট্রারে (ফরম-2) অন্তরভূক্ত করে নথি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ প্রদান করেন।
সার্বিক মন্তব্য:
বিচারিক মনোভাব নিয়ে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার জন্য বিজ্ঞ গ্রাম আদালত চেয়ারম্যানকে পরামর্শ দেওয় হয়। আদালতের নথি উপস্থাপনার ক্ষেত্রে আরো যত্নশীল হওয়ার জন্য গ্রাম আদালত সহকারীকে (বেঞ্চ সহকারীকে) বলা হলো।
(মোহাম্মদ আব্দুল আহাদ)
জেলা ম্যাজিস্ট্রেট
সুনামগঞ্জ
0861-62000
বিতরণ:
- মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। দূষ্টি আকর্ষণ: জনাব ড. ফারুক আহাম্মদ, উপসচিব, মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখা, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় , ঢাকা।
- সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
- কমিশনার , সিলেক বিভাগ , সিলেট।
- উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ।
- উপজেলা নির্বাহী অফিসার ,………………………., সুনামগঞ্জ।
- বিজ্ঞ গ্রাম আদালত চেয়ারম্যান,……………………. ইউনিয়ন পরিষদ কাযার্লয়,…………সুনামগঞ্জ।
(মোহাম্মদ আব্দুল আহাদ)
জেলা ম্যাজিস্ট্রেট

No comments:
Post a Comment